১৫ নভেম্বর ২০২২


মধ্যনগরে ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ

শেয়ার করুন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ক্ষেতমজুর সমিতির ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে কমিউনিস্ট সমর্থিত বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতৃবৃন্দের মিছিলটি সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষীণ শেষে শহীদ মিনারের সম্মুখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বক্তাগনের বক্তব্যে উঠে আসে ভাটীএলাকার বন্যাপরবর্তী সময়ে দুর্গত এলাকা ঘোষনা করা,লাগামহীন দ্রব্যমুল্যের উর্ধ্বগতি কমিয়ে আনা, খালবিল উন্মুক্ত করা, অনতিবিলম্বে ভূমিহীনদের ভূমিদান, ১শ দিনের কর্মসূচি চালুকরণ, যথোপযুক্ত ব্যাক্তিকে বয়ষ্ক ও বিধবাভাতা প্রদান করার দাবী জানান নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড জয়কৃষ্ণ সরকার কলি, সাধারণ সম্পাদক কমরেড আব্দুল আওয়াল, কমরেড মোঃরমজান আলী মিয়া, কমরেড মোঃ ইসলাম উদ্দীন সহ নারী-পুরুষ অসংখ্য নেতৃত্ব।

শেয়ার করুন