৩ জানুয়ারি ২০২৩


মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি : যুবকের ৭ বছর কারাদণ্ড

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : ফেসবুক পোস্টে মহানবী (সা.)-কে কটূক্তি করার দায়ে রাকেশ রায় (৪৪) নামের এক যুবকের সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডত রাকেশ রায় জকিগঞ্জের কেরাইয়া গ্রামের সুরেশ রায়ের ছেলে।

মঙ্গলবার দুপুরে সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক আবুল কাশেম এই রায় ঘোষণা করেন।

জানা গেছে, ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবীকে নিয়ে কটূক্তি করায় ২০১৭ সালের ৫ জুন রাকেশ রায়কে আসামি করে জকিগঞ্জ থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন একই উপজেলার ফুজায়েল আহমদ নামের এক ব্যক্তি। এই মামলায় আসামিকে পুলিশের অভিযানে গ্রেফতার করে কারাগারে রাখা হয়।

সাইবার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত সরকারি কৌঁসুলি (পিপি) মোস্তফা দেলওয়ার আল আজহার বিষয়টি নিশ্চিত করে জানান, রাকেশের ফেসবুক আইডি থেকে দেওয়া কটূক্তিপূর্ণ একটি পোস্টের স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে সিলেটসহ বিভিন্ন এলাকা। ফরেনসিক রিপোর্ট ও সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে তার অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন