২২ জুন ২০২৩


আবারও তিনহাজার কোটি ডলার ছাড়িয়েছে রিজার্ভ

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও তিনহাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। গতকাল বুধবার ৩ হাজার ১০ কোটি (৩০.১ বিলিয়ন) ডলালে পৌঁছায়, যা এর আগের দিন ছিল ২৯ হাজার ৯৫০ কোটি (২৯.৯৫ বিলিয়ন) ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১-২০ জুনের মধ্যে রেমিট্যান্স হিসেবে দেশে ১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার এসেছে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১ দশমিক ১০ বিলিয়ন ডলার।

২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ১৩ দশমিক ৪৩ বিলিয়ন ডলার বিক্রি করেছে।

এ বিক্রয় সাধারণত সরকারি এলসির অর্থপ্রদান এবং প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ব্যবহৃত হয়। সরকার মার্চ ও এপ্রিলের জন্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা এসিইউকে ১ দশমিক ১ বিলিয়ন আমদানি বিল পরিশোধ করার পরে ৮ মে রিজার্ভ ২৯ দশমিক ৭ বিলিয়ন ডলারে নেমে আসে।

১০ মে এটি আবার বেড়ে ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে পৌঁছে, যা এর মাত্র একদিন আগে ২৯ দশমিক ৭৮ বিলিয়ন ডলার ছিল। ২৫ মে থেকে বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, রিজার্ভ আবার ২৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

শেয়ার করুন