১৬ ডিসেম্বর ২০২২
ফাহিম আহমদ চৌধুরী, ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে চলতি আমন মৌসুমে লক্ষ্যমাত্রার প্রায় ৬০ হেক্টর অতিরিক্ত জমিতে আমন চাষ করা হয়েছে।এবার ৮ হাজার ৬শ’ ৯০ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদ করা হয়েছে। কৃষাণ কৃষাণীরা ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। বাতাসের সাথে ফসলের মাঠে পাকা ধানের শীষ দুলছে।সোনালি ধান হাসি ফুটিয়েছে কৃষকের মুখে।
ওসমানীনগর উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, ওসমানীনগর উপজেলার ৮ ইউনিয়নে রোপা আমন ধান ভালো ফলন হয়েছে। এবার ৮হাজার ৬শ’ ৯০ হেক্টরও জমিতে রোপা আমন ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে হাইব্রিড ২শ’ হেক্টর, উফসী ৭হাজার ৯শ’ ৪০ হেক্টর ও স্থানীয় জাত ধান ৫শ’ ৫০ হেক্টর। এ বিষয়ে মাঠে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন ওসমানীনগর উপজেলা কৃষি কর্মকর্তা ও কর্মচারীরা।
মাঠে গিয়ে জানা যায়, ভয়াবহ বন্যা দুর্যোগের পর কৃষকের মূখে কিছুটা নিশ্বাস দিচ্ছে আমন ধানের ভালো ফলনে। বন্যার কারণে জমিতে পলি পড়ায় ধানও ভালো হয়েছে। কার্তিক মাসের ১৫ তারিখ থেকে আমন ধান কাটা মাড়াই শুরু হয়েছে। তবে ওসমানীনগর নতুন উপজেলা হওয়ায় এখানে নেই কৃষি কর্মকর্তা। বালাগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তাদের এখানে এসে অতিরিক্ত দয়িত্ব পালন করতে হচ্ছে। যার ফলে কৃষকরা পরিপূর্ণ সেবা পাচ্ছেন না।
অন্যদিকে, সঠিক তথ্যও পাওয়া যাচ্ছে না। কৃষকরা জানিয়েছেন, ফলন ভালো হলেও শুরুতে পোকার আক্রমন থেকে ধান রক্ষা করতে হিমশিম খেতে হয়েছে। ক্ষেত করতে অনেক খরচ হয়েছে। তারা চিন্তায় আছেন সেই খরচ অনুপাতে ধানের দাম পাওয়া যাবে কি না? ধান কাটা মাড়াই শুরু হয়ে গেছে।
কৃষি বিভাগের সরবরাহকৃত ধান কাটা ও মাড়াই মেশিন দিয়ে ধান কর্তন ও মাড়াইয়ের কাজ করতে কৃষকদের উৎসহ দেয়া হচ্ছে।এবার ৫টি অত্যাধুনিক মেশিনে জমির ক্ষেতেই ধান কাটা ও মাড়াই ওই মেশিন দ্বারা একই সাথে সম্পন্ন হওয়ায় ধানের মান ভালো হচ্ছে। ওই ধান বাজারে চাহিদা বেশি রয়েছে বলে তিনি উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফ রব্বানী।
বিস্তীর্ণ মাঠে শোভা পাচ্ছে পাকা সোনালি ধান। যে সব জমির ধান কাটার জন্য উপযুক্ত হয়েছে, সে সব জমিতে নেমে পড়েছেন শ্রমিক ধান কাটার জন্য। ধান কেটে তা মাঠে ৫ থেকে ৭ দিন শুকানোর জন্য ফেলে রাখা হচ্ছে।
তাজপুর ইউনিয়নের দুলিয়ারবন্দের কৃষক ইউসুফ আলী জানান, এবার আমন ধানের ভালো ফলন হয়েছে। তবে শুরুতে পোকার আক্রমনে কিছুটা ক্ষতি করেছে।
ওসমানীনগর উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত) আশিকুর রহমান জানান, এবারে আমন মৌসুমে উন্নতমানের আমন ধান বীজ, যথা সময়ে ধান ক্ষেতে সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে।