১৬ মে ২০২২
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজীব কর (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সজীব কর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মতি করের ছেলে।
সোমবার দুপুরে উপজেলার শাহজিবাজারের পাইনিওর ডেনিম লিমিটেড নামের শিল্প প্রতিষ্ঠানটিতে ঘটে এ ঘটনা।
মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, সজিব দুপুরে কারখানায় বৈদ্যুতিক পাখা লাগানোর কাজ করছিলেন। এ অবস্থায় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, সজিবের মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।