৮ নভেম্বর ২০২২
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা নুরপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মুখলিছ মিয়া’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর ব্যাকের রিন খেলাপী দায়ে নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া’র মনোনয়নপত্র বাতিল করা হয়। এ খবর ইউনিয়নে ভোটারদের মাঝে ছড়িয়ে পড়লে ভোটার মধ্যে আতংক হয়ে পড়ে। এর প্রেক্ষিতে আপিলের মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বুধবার ( ৭ ডিসেম্বর ) শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান এ প্রতিনিধিকে বলেন , মনোনয়নপত্র বাতিলকৃত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়াকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দেন এবং বিষয়টি নিশ্চিত করেন । মনোনয়ন বৈধতা বিষয়ে নুরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া এ প্রতিনিধিকে বলেন , আমার বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে একটি কুচক্রী মহল বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে । উক্ত নির্বাচনে আমি যাহাতে না করতে পারি । কিন্তু ইউনিয়নবাসীর দোয়ায় আবারো নুরপুর ইউনিয়নে নির্বাচনে অংশ গ্রহন করতে পেরেছি । এতে আমি আবারো নুরপুর ইউনিয়ন বাসীর কাছে ভোট ও দোয়া – আর্শীবাদ চাই । তিনি আরো বলেন , তার সহধর্মিণী চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করবেন কিনা এবিষয়ে জানতে চাইলে , তিনি বলেন – আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে বিধায় তার সহধর্মিণী এই নির্বাচনে অংশ গ্রহন করবে না । উল্লেখ্য , আগামী ১০ ডিসেম্বর সকল প্রার্থীর প্রত্যাহর শেষ তারিখ , প্রতীক বরাদ্দ ১১ ডিসেম্বর এবং ২৯ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।