২৯ মে ২০২২
আন্তর্জাতিক ডেস্ক : ২২ আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে নেপালের একটি বিমান। এই বিমানটি দেশটির তারা এয়ারলাইন্সের। এতে ১৯ জন যাত্রী ও ৩ ক্রুসহ মোট ২২ জন আরোহী ছিলেন।
রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
নেপালের অভ্যন্তরীণ রুটের এই ফ্লাইটটি পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল। তবে ভ্রমণের সময় মাঝ-আকাশেই নিখোঁজ হয় বিমানটি।