২৫ জুন ২০২২
মিজান মোহাম্মদ : হবিগঞ্জ জেলার ৯ টি উপজেলার মধ্যে নবীগঞ্জ উপজেলার নির্বাহি অফিসার (ইউএনও) শেখ মহি উদ্দিনকে শুদ্ধাচার পুরষ্কারের জন্য মনোনীত করা হয়েছে।
হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
২০২১-২২ অর্থবছরে কর্মক্ষেত্রে সততা ও দক্ষতা, তথ্য প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবন চর্চা, অভিযোগ প্রতিকারে সহযোগিতা ও স্বপ্রণোদিত হয়ে তথ্য প্রকাশে আগ্রহসহ নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে নবীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) শেখ মহি উদ্দিনকে এ জন্য মনোনীত করা হয়েছে। শুদ্ধাচার পুরষ্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হবে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, আলহামদুলিল্লাহ, জেলা প্রশাসন থেকে আমাকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে। কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধেয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইশরাত জাহান স্যারকে, যিনি নিজে সিলেট বিভাগে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন এবং যাঁর পরশ পাথর অনুশাসনে আজ এই সম্মান আমাকে দেওয়া হল। কৃতজ্ঞতা জানাই জেলা প্রশাসন এর শ্রদ্ধেয় এডিসি স্যারবৃন্দ ও সকল সহকর্মীকে।
তিনি বলেন, পুরস্কার নবীগঞ্জের মানুষের পুরস্কার। যাঁদের অকৃত্তিম ভালোবাসায় টিম নবীগঞ্জ হিসেবে আমি কাজ করতে পেরেছি। ধন্যবাদ জানাই আমার উপজেলা পর্যায়ের সকল সহকর্মী কে। কৃতজ্ঞতা জানাই মাননীয় সংসদ সদস্য জনাব গাজী মোহাম্মদ শাহনওয়াজ মহোদয় সহ , চেয়ারম্যান উপজেলা পরিষদ, সম্মানিত চেয়ারম্যান, মেম্বার ও রাজনৈতিক নেতৃবৃন্দকে। যাঁরা প্রতিনিয়ত আমাকে প্রেরণা ও উৎসাহ দিয়েছেন।
ইউএনও বলেন,কৃ তজ্ঞতা আমার পরিবারের (বাবা মা, স্ত্রী,ভাই বোন) এর প্রতি । এই পুরস্কার এ এক মাসের বেতন সম্মানী দেওয়া হয়। যেহেতু নবীগঞ্জ এর মানুষের জন্য কাজ করতে গিয়ে এ সম্মান, তাই এ অর্থ আমার মায়ের ইচ্ছায় নবীগঞ্জের মানুষের জন্য ব্যয় হবে। এটা নবীগঞ্জের বন্যার্তদের জন্য (শিশু খাদ্য) উৎসর্গ করা হল । নবীগঞ্জের মানুষের ভালোবাসা ও সম্মান আমার পাথেয়।