৭ ডিসেম্বর ২০২২


ছাত্রদল নেতা রাজন গ্রেপ্তার

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আকবর রাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকাল ১১টার দিকে নগরীর সুরমা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় আলী আকবর রাজনের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৮ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় একটি বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জ্বালাও-পোড়াও মামলায় আলী আকবর রাজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে বিকেলে রাজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন