১২ এপ্রিল ২০২১


নগরীতে ইসলামী আন্দোলনের মাক্স বিতরণ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীতে করোনা মহামারীতে স্বাস্থ্য সচেতনতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে মাক্স বিতরণ কর্মসূচি পালন করা হয়।

সোমবার দুপুর ২টা নগরীর কালেক্টর মসজিদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মাক্স বিতরণকালে বক্তারা বলেন, আমাদের সামনে চলে এসেছে পবিত্র মাহে রমজান। রামাদানুল মোবারকে বেশী ইবাদত করি ও আল্লাহ পাকের দরবারে এই মহামারি থেকে পানাহ চাই। দেশের করুন এই অবনতি থেকে একমাত্র আল্লাহ পাক মুক্তি দিতে পারেন। সকলকে রমজানের পবিত্রতা রক্ষা করা ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহব্বান জানান নেতারা।
মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।

এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন সিলেট জেলা সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, নগর সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান, সহকারী প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন, সদস্য আলহাজ¦ ইসহাক আহমদ, জেলার সদস্য আব্দুল করিম প্রমুখ।

শেয়ার করুন