২১ নভেম্বর ২০২২


হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : চার দিন পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ফলে চলাচল করতে শুরু করেছে সব ধরনের গণপরিবহন।

সোমবার সন্ধ্যায় প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসকের সভাকক্ষে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

সভা শেষে পরিবহন মালিকদের সংগঠন হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ থেকে বাস, মিনিবাস ও মাইক্রোবাস চলাচল করবে।

তিনি বলেন, নবীগঞ্জের সালামতপুর বাসস্ট্যান্ডের সমস্যা ১ সপ্তাহের মধ্যে তদন্তের মাধ্যমে সমাধান করার আশ্বাস দেওয়া হয়েছে। এর ভিত্তিতেই আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।

হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী বলেন, জেলা প্রশাসকের আশ্বাসে আমরা ধর্মঘট তুলে নিয়েছি। নবীগঞ্জের সালামতপুর বাসস্ট্যান্ড নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা আগামী বুধবার আবারও আলোচনায় বসব।

শেয়ার করুন