১৩ নভেম্বর ২০২৩
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে অনলাইন ভিত্তিক মানবিক সংগঠন স্বচ্ছতা গ্ৰুপের ৮৯তম মানবিক প্রোগ্রাম সম্পূর্ণ হয়েছে। সোমবার বিকেল ৪টায় মনতলা বাজার পরশ কম্পিউটার দোকানে আর্থিক অনুদান হস্তান্তর করা হয়। মাধবপুর উপজেলার ৩নং বহরা ইউনিয়নের সুন্দাদিল গ্রামের রুনা বেগমের মরণব্যাধি ক্যান্সার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে অনলাইন ভিত্তিক মানবিক সংগঠন (স্বচ্ছতা গ্ৰুপ)।
রুনা বেগম মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে বিভিন্নভাবে সহায়তা নিয়ে চিকিৎসা চালিয়ে আসছিলেন। স্বচ্ছতা গ্ৰুপের মালয়েশিয়া প্রবাসী সদস্য জহির উদ্দিন এর নজরে আসলে মেসেঞ্জার গ্ৰুপে মানবিক সাহায্যের আবেদন করেন। স্বচ্ছতা গ্ৰুপের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে স্বেচ্ছায় অনুদান সংগ্রহ করে ফান্ড তৈরি করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্বচ্ছতা গ্ৰুপের সদস্য সাংবাদিক হামিদুর রহমান, মনতলা বাজার ব্যবসায়ী স্বচ্ছতার সদস্য শামসুল পরশ, সদস্য হান্নান শাহ প্রমূখ।
উল্লেখ্য স্বচ্ছতা গ্ৰুপ ২০১৮ সাল থেকে অনলাইন মেসেঞ্জার গ্ৰুপের মাধ্যমে নিজেদের জমানো টাকা থেকে মাধবপুর উপজেলার প্রতিটি গ্রামে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এরকম মানবিক কাজ অব্যাহত থাকবে।