১৫ ফেব্রুয়ারি ২০২৩
মধ্যনগর(সুনামগঞ্জ)সংবাদদাতা: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে সর্বধর্ম মিশন অন্তর্গত কালী কল্পতরু দয়াময় সংঘের উদ্যোগে ২১তম বার্ষিক উৎসব উদযাপিত হয়েছে।
বুধবার উপজেলা সদরের বৈঠাখালীস্থ শ্রীশ্রী দয়াময় আশ্রমের নির্ধারিত স্থানে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতায় মিলিত হন শ্রীশ্রী দয়াময় ভক্তগন।আরম্ভে প্রভাতফেরী,ব্রহ্মনাম সঙ্গীত ও আরতী,নামজপ,প্রকৃত-তত্বপাঠ,সর্বধর্ম সঙ্গীত,বার্ষিক সাধারণ সভা,ধর্মালোচনা,ভোগ নিবেদন,প্রসাদ বিতরণ,সন্ধ্যা আরতির মাধ্যমে আলোক সজ্জায় বার্ষিক উৎসবের সমাপ্তি হয়েছে।
দিবসব্যাপী কালী কল্পতরু দয়াময় বার্ষিক উৎসবে অতিথি সহ উপস্থিত ছিলেন উৎসব উদযাপন কমিটির দায়িত্বরত সম্পাদক জানকী নাথ তালুকদার,বিকাশ তাং,মোহনগঞ্জ শিবদূর্গা দয়াময় আশ্রমের সাধারণ সম্পাদক বিমল পাল,সদস্য হরিদাস সরকার,রিপন পাল, শ্যামল পাল,বাবুল পাল প্রমুখ।এসময় মধ্যনগর কালী কল্পতরু দয়াময় সংঘের নতুন কমিটির সাধারণ সম্পাদক পিংকু তাং,সহ সাঃবিপ্লব তাং,হৃদয় পালের নাম ঘোষনা করা হয়েছে।