৬ নভেম্বর ২০২২


মধ্যনগর বঙ্গবন্ধু চত্বর নিয়ে অপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেয়ার করুন

মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে বঙ্গবন্ধু ম্যুরাল নিয়ে রাজনৈতিক প্রতিহিংসা বশত বিভিন্ন বিবৃতি ও অপ্রচার করা হচ্ছে দাবী করে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে।

সম্মেলনে মধ্যনগরের উন্নয়ননের রুপকার সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন-এমপি’র নাম জড়িয়ে রাখার দাবীতে লিখিতভাবে কাগজাদি দাখিল করা হয়েছে বলে দাবী উঠে।

নভেম্বর বিকেলে মধ্যনগর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সংবাদ সম্মেলন করে মধ্যনগর নাগরিক সমাজ, ইউনিয়ন পরিষদ, বাংলাদেশআওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গসংগঠন, ব্যাবসায়ীবৃন্দের ব্যানারে এ প্রতিবাদ জানানো হয়।

এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মধ্যনগর ইউপি চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটু, তিনি ম্যুরাল নয় চত্বর হিসেবে দাবী তুলেন।এছাড়া মায়ের চেয়ে মাসীর দরদ বেশী দেখানো হচ্ছে বলে বিবৃতি কারীদের প্রতিবাদ করেন।

এছাড়াও প্রতিবাদীদের মধ্যে উপস্থিত ছিলেন,বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নূরনবী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহ্বায়ক কুতুব উদ্দিন তালুকদার, শ্রমবিষয়ক সম্পাদক উপানন্দ সরকার, জেলা মৎস্যজীবি লীগের যুগ্ন আহ্বায়ক রুহুল আমিন খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, ইউপি সদস্য আলী উসমান প্রমুখ।

শেয়ার করুন