১৩ অক্টোবর ২০২২


কে হচ্ছেন মধ্যনগরে জেলা পরিষদের সদস্য?

শেয়ার করুন

মধ্যনগর প্রতিনিধি: রাত পোহালেই সুনামগঞ্জ জেলা পরিষদের নির্বাচন, ১৭অক্টোবরে কে হবেন? মধ্যনগর উপজেলার পক্ষে জেলা পরিষদের নির্বাচিত সদস্য।এ ওর্য়াডে দুজনের মধ্যে চলছে প্রতিদ্বন্দিতার লড়াই।জেলার ১২টি ওয়ার্ডের মধ্যে ৪টি ইউনিয়নের সমন্বয়ে ২নং ওয়ার্ড হিসেবে স্থান পেয়েছে নবগঠিত মধ্যনগর উপজেলা।উপজেলার মধ্যনগর সদর, চামরদানী, দক্ষিণ বংশীকুন্ডা ও উত্তর বংশীকুন্ডা নিয়ে ৪ ইউনিয়নের জনপ্রতিনিধি ভোটার সদস্য সংখ্যা মোট ৫২জন।

প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন মধ্যনগর সদর ইউনিয়নের বাসিন্দা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার হাতী প্রতীক নিয়ে ও দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের বাসিন্দা মোঃআব্দুস সালাম তালা প্রতীকে মাঠে সক্রিয় দেখা গেছে।

সাধারণ জনগনের মাঝে আলোচনার ঝড় উঠলেও ইউনিয়ন পরিষদের প্রতিনিধি সদস্যদের মাঝে ততোটা ফুটে উঠেছে না সমর্থনী প্রতিচ্ছবি।ভোটারগণ করছেন নিরবতা অবলম্বন।

প্রার্থী পরিতোষ সরকার বলছেন শত প্রতিবন্ধকতা পেড়িয়ে আমি বিগত দিনের রাজনৈতিক মাঠে ছিলাম নিঃস্বার্থভাবে আজো আছি।একটি বিরুধী মহল আমার নামে বিভিন্ন কুৎসা রটিয়ে জেলা পরিষদের সদস্য থেকে প্রর্থীতা বাতিল করাতে যথেষ্ট চেষ্টা করেছিল।কিন্তু সফল হতে পারেনি।জনগনের দোয়াও ভালবাসায় বহাল রয়েছি।

নিঃস্বার্থে চলমান জীবনে আওয়ামীলীগের একজন সাধারণ কর্মী হিসেবে চার ইউনিয়ন তথা উপজেলা সদরে সক্রিয়ভাবে জনগনের পাশে দাড়িয়ে আছি ভবিষ্যতেও থাকবো।কিন্তু আমার প্রতিদ্বন্দী প্রার্থী আমাকে ঠেকানোর জন্য বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করছেন।তবে তাঁর উদ্দেশ্যে বলবো, আপনি উপজেলা রাজনীতির সাথে সক্রিয় নয় এবং এলাকা ছেড়ে সর্বদাই ব্যাবসানিয়ে ব্যাস্থ থাকেন।নির্বাচনী সময় চলে গেলেই আবার কোথাও উদাও হয়ে যাবেন।কিন্তু আমি পরিতোষ ছিলাম,আছি ঈশ্বর ইচ্ছায় থাকবো।আমার দৃঢ় বিশ্বাস সকল বাধা পেড়িয়ে আশা করছি ৪০এর অধিক সমর্থন পেয়ে বিজয় লাভ করবো।জাতিধর্মবর্ণ নির্বিশেষে এলাকার সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।

এদিকে তালা প্রতীকে নির্বাচনী মাঠে সক্রিয় প্রার্থী মোঃআব্দুস সালাম বলছেন-আমি ছাত্র জীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত এবং মধ্যনগর থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি।বিগত দিনেও এই এলাকায় প্রার্থী হিসেবে লড়াইয়ের মাঠে ছিলাম।এবছরো আছি, তবে ওয়ার্ডে প্রার্থী কম থাকায় আসন্ন জেলা পরিষদের ২নং ওয়ার্ডের নির্বাচনী পরিস্থিতি অনুকূল পরিবেশ মনেকরছি।এবং আমি আশা করি ১০০% সম্মানিত ভোটার ভাই বোনদের বিশাল সমর্থনে বিজয় লাভ করতে পারবো ইনশাআল্লাহ।আমার প্রতিদন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন শ্রদ্ধেয় বড় ভাই পরিতোষ বাবু উনাকে শ্রদ্ধা জানাই পাশাপাশি সালাম আদাব ও আশির্বাদ কামনা করছি।নির্বাচনী মাঠে প্রতিযোগীতা আছে কিন্তু প্রতিহিংসা থাকতে নেই।সুষ্ঠু ধারায় রাজনৈতিক সম্মান অখুন্ন রেখে আগামীদিনে তাল মার্কার বিজয় সুনিশ্চিত করবেন শ্রদ্ধেয় ও সম্মানিত জনপ্রতিনিধিগন এটাই আমার দৃঢ় প্রত্যাশা।

মধ্যনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য প্রাণ গোপাল রায় চৌধুরীর সাথে কথা বললে তিনি বলেন আমাদের ওয়ার্ডে দুজনেই যোগ্য প্রার্থী।আসন্ন নির্বাচনে চাই তৃণমূল রাজনৈতিক ব্যাক্তিত্ব তথা ত্যাগী ও ভোটারদের ভালবাসা সিক্ত প্রতিনিধি হবেন আগামীদিন জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য এমনটা আমাদের প্রত্যাশা।

শেয়ার করুন