২৬ মার্চ ২০২৩
শাবি প্রতিনিধি : স্বাধীনতা দিবসে ‘সবুজ যুদ্ধ, সবুজে মুক্তি, একসঙ্গে জলবায়ু পরিবর্তন রুখি’ স্লোগানে বিশ্বের বিভিন্ন দেশে সবুজ বিশ্ব গড়ার দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করা হয়েছে।
রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের চেতনা-৭১ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বিশ্ব রেকর্ড সিলেট বিভাগের কো-অর্ডিনেটর রমজান হোসেন রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আনোয়ারুল ইসলাম, একই বিভাগের সহকারী অধ্যাপক রনি বসাক এবং নাজমুল কবির।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল করিম কিম বলেন, ‘আমরা সচেতনতো দেশ সচেতন। পরিবেশের জন্য আমরা ভালো যা কিছু করবো তা একসময় ভালো কিছু হিসেবেই ফিরে পাবো।’