২৮ সেপ্টেম্বর ২০২৩


রংমহল টাওয়ারের পাশে বৃদ্ধের লাশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরের বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারের পাশে রাস্তায় এক বৃদ্ধের লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে স্থানীয় ব্যবসায়ীরা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। লাশটি ৬০-৬৫ বছর বয়েসি এক বৃদ্ধের এবং মশারি দিয়ে ঢাকা।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, মারা যাওয়া লোকটি কয়েকদিন ধরে রংমহল টাওয়ারের আশপাশে ফুটপাতে অথবা রাস্তায় রাত কাটায়। দেখতে মনে হয়েছে মানসিক ভারসাম্যহীন। বৃহস্পতিবার বেলা ২টার দিকে রাস্তার পাশে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন কুমার চৌধুরী গণমাধ্যমকে বলেন- খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গেছে।

শেয়ার করুন