১৪ আগস্ট ২০২৩


যুদ্ধের জন্য তৈরি থাকার বার্তা কিম জং উনের

শেয়ার করুন

এবার  যুদ্ধের জন্য তৈরি থাকার বার্তা দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের বার্ষিক সামরিক মহড়া শুরু করার আগে এই বার্তা দিলেন কিম।  তিনি মূলত দু’টি বার্তা দিয়েছেন ।  ১. যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে । ২. ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে হবে। 


সরকারি সংবাদসংস্থা কেএনসিএ জানিয়েছে, এই মহড়ার পরিপ্রেক্ষিতে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের উৎপাদন দ্রুত বাড়ানোর নির্দেশ দিয়েছেন কিম। কারণ উত্তর কোরিয়াকে প্রবল পরাক্রান্ত সামরিক শক্তিধর দেশে পরিণত করতে চান কিম। সেইসঙ্গে তিনি যুদ্ধের জন্যও প্রস্তুত থাকার কথা বলেছেন।

এর আগে গত সপ্তাহান্তে কিম ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা, মিসাইল লঞ্চ প্ল্যাটফর্ম, সাঁজোয়া গাড়ি ও কামানের গোলা তৈরির কারখানা পরিদর্শন করেছিলেন। উল্লেখ্য, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক সামরিক মহড়া শুরু হবে।

 

এসি // আতারা

শেয়ার করুন