১৩ জানুয়ারি ২০১৮


লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

শেয়ার করুন

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে নারী পুরুষসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মাঝে অন্তত ২০ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও বাকিদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার তেঘরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

লাখাই থানার ওসি মো. বজলার রহমান জানান, ওই গ্রামের মিলন মিয়া ও সবুর মিয়ার মাঝে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অর্ধশতাধিক লোকজন আহত হন। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(আজকের সিলেট/১৩ জানুয়ারি/জেআর/এসটি/ঘ.)

শেয়ার করুন