১১ সেপ্টেম্বর ২০২২
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ভোটে লড়বেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক নুরুল হুদা মুকুট।
জানা যায়, সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন অ্যাডভোটে রুমেন, নুরুল হুদা মুকুট ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংরক্ষিত সংসদ সদস্য সামছুন নাহার বেগম শাহানা, জেলা পরিষদের সদস্য সৈয়দ তারিক হাসান দাউদ ও চন্দনা রানী। কিন্তু মনোনয় প্রত্যাশি সবাইকে পেছনে ফেলে অ্যাডভোকেট খায়রুল কবির রুমেনকে বেছে নেয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। তাকেই সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করে দলটি। তবে, দলের মনোনয়ন বঞ্চিত অন্য প্রার্থীরা এ ব্যাপারে নিশ্চুপ থাকলেও স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দেন আওয়ামী লীগ নেতা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক নুরুল হুদা মুকুট।
দলীয় সিদ্ধান্তের বাহিরে দিয়ে নির্বাচন করার বিষয়টি নিশ্চিত করে নুরুল হুদা মুকুট বলেন, নির্বাচন করতে সকল প্রস্তুতি রয়েছে।ইনশাল্লাহ, নির্বাচনে জয়লাভ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব।
আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খায়রুল কবির রুমেন বলেন, আমি নিশ্চিত নির্বাচনে জয়লাভ করে শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে আরো গতিশীল করব।
নিজেই।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর সুনামগঞ্জসহ দেশের ৬১ টি জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন-ইসি ২৩ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ১৫ সেপ্টেম্বর। বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।