১ অক্টোবর ২০২২
সিলেটস্থ নবীগঞ্জ কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি বিতরণ আরম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে
আয়োজিত জমকালো অনুষ্ঠানে সিলেটে বসবাসরত নবীগঞ্জ উপজেলার বিপুল সংখ্যক মানুষ সমবেত হোন।
বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী। প্রধান অতিথির বক্তব্যে
তিনি বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীতে দেশের নেতৃত্ব দেবে। তাদের হাত ধরেই বাংলাদেশ আগামী দিনে নিজের সুদৃঢ় অবস্থান করে নিবে বিশ্বে। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক ও সামাজিক মূল্যবোধ চর্চা বাড়াতে হবে।
তিনি বলেন, নবীগঞ্জ প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি স্বনামধন্য উপজেলা। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে উপজেলার মানব সম্পদকে আরো দক্ষ করে গড়ে তোলা নবীগঞ্জবাসী সহ সকলের দায়িত্ব। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও সমাজের কাজে এগিয়ে আসতে হবে। সমিতির সভাপতি মনসুর আলী খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো.আবুল ফজল এর সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডিন ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্হানীয় সরকার বিভাগের এলজিএসপি-৩ এর যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক এনামুল হাবীব, সিলেট শিক্ষা প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার নজরুল হাকীম, সিলেট এসএমপি (ইএন্ডডি) উপ-পুলিশ কমিশনার মুহম্মদ আব্দুল ওয়াহাব।
সম্মানীত অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা.আব্দুল হাই চৌধুরী, সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর বিশিষ্ট কার্ডিওলজিষ্ট ও কনসালটেন্ট প্রফেসর ডাঃ খালেদ মোহসিন, বাংলাদেশ লিগ্যাল
এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট সিলেট ইউনিটের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, চুনারুঘাট সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ
আব্দুল হাই, সিলেট কিডনি ফাউন্ডেশনের ট্রাস্টি ডাক্তার নাজরা চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন, ব্র্যাক ব্যাংক লিমিটেড এসএমই ডিভিশনের হেড অব স্মলক্রেডিট মোঃ আব্দুল
আজিজ।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ কার্র্ডিওলজী বিভাগের এসোসিয়েট প্রফেসর ডা.এস এম হাবিবউল্লাহ সেলিম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম, মদনমোহন কলেজের রাষ্ট্র বিঞ্জান বিভাগের সহযোগী অধ্যাপক রজতকান্তি ভট্রাচার্য, আলহারামাইন হসপিটালের (অর্থপেডিকস) কনসালটেন্ট ডাক্তার চৌধুরী ফয়জুর রব। আমন্তিত অথিতি ইউকে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি ময়নুল আমিন বুলবুল, যৃুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ছোটন, পানসী গ্রুফের চেয়ারম্যান আবু বকর সিতু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি ছালেহ আহমদ চৌধুরী, সমিতির কোষাধ্যক্ষ আবু ইউসুফ, বয়েত উল্লা, মাহবুব হাসান, শাহ আজাদ আলী সুমন, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ, কাজী হেলাল প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মৌলানা শফিউল আলম এবং বার্ষিক আয় ব্যায়ের হিসাব প্রদান করেন সমিতির কোষাধ্যক্ষ আবু ইউসুফ।
উক্ত অনুষ্টানে ৭৮ জন শিক্ষার্থীর মধ্যে দুই লক্ষ ৯৮ হাজার টাকার শিক্ষা বৃত্তি এবং সম্মাননা সনদ প্রদান করা হয়। – বিজ্ঞপ্তি