২৩ ফেব্রুয়ারি ২০২৩


মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনক’র উদ্যোগে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

শেয়ার করুন

শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনক’র উদ্যোগে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েচহে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় পানসী হোটেলে বৃত্তি প্রদান অনুষ্টানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জকি উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাজাহান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, ইউনিয়ন চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, মোঃ আলাউদ্দিন, ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া এমরান, সেক্রেটারি সৈয়দ মোশাররফ হোসেন, প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ অলিদ মিয়া, উপজেলা প্রেসক্লাব সদস্য জালাল উদ্দীন লষ্কর প্রমুখ।

শেয়ার করুন