১ এপ্রিল ২০২৩


সিসিকে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাহমুদুল হাসান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে দলীয়ভাবে অংশ নিচ্ছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ । এ লক্ষ্যে আসন্ন সিসিক নির্বানে সিলেট মহানগর সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসানকে দলীয় মেয়র প্রার্থী মনোনীত করা হয়েছে।

চরমোনাই’র খানকায় সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দের উপস্থিতিতে দলের আমীর হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) এ ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন মুহতারাম সিনিয়র নায়বে আমির মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম শায়খে চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, উপদেষ্টা অধ্যাপক ডা: মোয়াজ্জেম হোসেন খান, সিলেট মহানগর সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা জয়েন্ট সেক্রেটারি মোঃ আজমল হোসেন প্রমুখ।
হাফিজ মাওলানা মাহমুদুল হাসান সিলেট নগরীর শিবগঞ্জ সোনার পাড়া এলাকার বাসিন্দা।

দলের সিলেট মহানগর নেতা ডা. রিয়াজুল ইসলামের পাঠানো এক ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে ।

শেয়ার করুন