২৮ সেপ্টেম্বর ২০২২


১০ দিন বন্ধ থাকবে শাবি

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : দুর্গাপূজা, ঈদ-ই মিলাদুন্নবী ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১ অক্টোবর থেকে ১০ দিনের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস-পরীক্ষা ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে- দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত এবং ঈদ-ই মিলাদুন্নবী (সা:) ও লক্ষ্মীপূজা উপলক্ষে ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস বন্ধ থাকবে।

শেয়ার করুন