১৭ নভেম্বর ২০২৩


পর্যটক খরায় ভোগছে চায়ের রাজ্য শ্রীমঙ্গল 

বিএনপি ও সমমনাদের ডাকা অবরোধের কারণে পর্যটক নেই চায়ের রাজ্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। ছবি : সংগৃহীত

শেয়ার করুন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : সরকার পতনের দাবিতে বিএনপি-জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলো একের পর এক হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে আসছে। সর্বশেষ পঞ্চম দফার অবরোধ আজ (শুক্রবার) সকাল ৬ টায় শেষ হয়েছে।

আরও পড়ুন : বিলুপ্তপ্রায় সিলেটের ঐতিহ্যবাহী ‘চুঙ্গা পিঠা’

পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বছরের এই সময় থেকেই চায়ের রাজ্যে ভিড় করতে শুরু করেন দেশি-বিদেশি পর্যটকেরা। কিন্তু হরতাল ও অবরোধের কারণে সব বুকিং বাতিল করেছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে আসার পথে গণপরিবহন না পাওয়া ও রাস্তাঘাটে সংঘাত, সংঘর্ষের কথা চিন্তা করে কেউ বের হচ্ছেন না।

গতকাল বৃহস্পতিবার শ্রীমঙ্গলের বিভিন্ন হোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্টে গিয়ে দেখা গেছে, বেশিভাগ হোটেল–রিসোর্টে কোনো পর্যটক নেই। রেস্টুরেন্টগুলোতে স্থানীয় লোকজন বসে আছেন। পর্যটন নগরীর বিভিন্ন দর্শনীয় স্থান খালি পড়ে আছে। বিদেশি পর্যটক নেই বললেই চলে।

আরও পড়ুন : সিলেটে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের মক্তব

শ্রীমঙ্গল ট্যুর গাইড অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাসেল আলম বলেন, ‘চলমান পরিস্থিতিতে দেশি পর্যটক যেমন ঘুরতে বের হচ্ছেন না, তেমনি বিদেশি পর্যটকও বাংলাদেশে ভ্রমণ বাতিল করেছেন। বিভিন্ন দেশের দূতাবাসগুলো বাংলাদেশে ভ্রমণকারী ও আসতে ইচ্ছুকদের সতর্কবার্তা দিচ্ছে। এই পরিস্থিতিতে আমরা পর্যটন মৌসুমের শুরুতেই বিদেশি পর্যটক পাচ্ছি না। পাশাপাশি দেশি পর্যটকেরাও নিরাপত্তার কথা চিন্তা করে বুকিং বাতিল করছেন। সারা দেশেই এখন পর্যটন এলাকাগুলোতে পর্যটকদের সংখ্যা অনেক কমে গেছে।’

আরও পড়ুন : সুনামগঞ্জের ২৭ স্কুলে নেই ধর্ম শিক্ষক

শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি ও গ্র্যান্ড সেলিম রিসোর্টের মালিক সেলিম আহমেদ বলেন, ‘দুর্গাপূজার শুরু থেকেই আমাদের শ্রীমঙ্গলের পর্যটন খাত বেশ জমে উঠেছিল। কিন্তু হরতাল–অবরোধের কারণে আমরা মৌসুমের প্রথম দিকেই হোঁচট খেলাম। অনেকেই আগাম বুকিং বাতিল করে দিয়েছেন।’ তিনি বলেন, এ সময় শ্রীমঙ্গলের চারদিক সবুজে ছেয়ে আছে। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত শীত নামছে। সাধারণত এ সময়েই পর্যটকেরা শ্রীমঙ্গলে আসতে চান। কিন্তু নিরাপত্তার কথা চিন্তা করে তারা আসতে চাচ্ছেন না।

এএস // আতারা

 

শেয়ার করুন