২ জুলাই ২০২৩


সুনামগঞ্জে নৌকা ডুকে একই পরিবারের তিন জনের মৃত্যু

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে নৌকা ডুবে এক পরিবারের ২ বোন ও ১ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের সোহেল মিয়া সন্তান, ফারজানা (১৩), মারজানা (৮), রবিন (৪)।

রোববার দুপুরে জেলার সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে একই পরিবারের ২ বোন ও এক ভাই হাওরে নৌকায় চড়ে বাড়ি থেকে সড়কে আসতে গিয়ে নৌকাটি ঢেউয়ের কবলে পরে ডুবে যায়, এসময় তারা নিখোজ হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করে, নিহত দুই বোন ফারজানা- মারজানা ও ভাই রবিন তিনজনই শিশু।

শেয়ার করুন