২১ সেপ্টেম্বর ২০২২


মধ্যনগরে ছোলাই মদসহ গ্রেফতার ১

শেয়ার করুন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ইছামারী গ্রামে মধ্যনগর থানা পুলিশের মাদক বিরুধী অভিযানে ১০লিটার দেশীয় ছোলামদ সহ ১ ব্যাক্তিকে গ্রেফতার করে।

২০ সেপ্টেম্বর সন্ধ্যায় এস আই মোঃ শামীম আল মামুন, এবাদুর রহমান সঙ্গীয় ফোর্স ইছামারী গ্রামের জনেন্দ্র হাউয়ী’র ছেলে সতীশ সাংমা(৪০) কে আটক করেন।

বিষয়টি নিশ্চিতের মাধ্যমে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ধৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা এবং আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন