৯ এপ্রিল ২০২৩
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে বিষ পানে মোঃ সুরুজ আলী (৪৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। তিনি মাটিয়ারবন্ধ (লক্ষীপুর) গ্রামের ইমান আলীর পুত্র।
রোববার দুপুরে আনুমানিক ১টার সময় উপজেলার মাটিয়ারবন্ধ (লক্ষীপুর) গ্রামে এঘটনা ঘটে।
জানা যায়, নিহত সুরুজ আলী পারিবারিক কলহের জেরে জমিতে ব্যাবহার করার কীটনাশক জাতীয় বিষ পান করেছিল।
মধ্যনগর থানার তদন্তকারী কর্মকর্তা মোঃশামীম আল-মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, সুরতালের পরে নিহত ব্যাক্তির লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদরে মর্গে পাঠানো হয়েছে।