৮ সেপ্টেম্বর ২০২২
ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক প্রবীণ রাজনীতিবিদ আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান এর ৭ম মৃত্যুবার্ষিকী শুক্রবার। ২০১৫ সালের ওইদিন বিকেল ৪ টায় তিনি নগরীর সাগরদিঘির পাড়স্থ বাসায় ইন্তেকাল করেন।
এদিকে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও আমৃত্যু আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামীকাল শুক্রবার বাদ আসর হযরত শাহজালাল (রহ:) দরগাহ মসজিদে তাঁর রূহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।