১ জুন ২০২৩


বিশ্বনাথ কলেজে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ১০

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে সরকারি কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ছাত্রদলের ৭/৮ জন এবং বাকীরা ছাত্রলীগের বলে জানা গেছে। গুরুতর আহত ছাত্রদল নেতাকর্মীদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহষ্পতিবার কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে গুরুতন আহত অবস্থায় কামরান আহমদ, নাঈম আহমদ, নুমান আহমদ এনামুল ইসলাম ও লায়েক আহমদকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্র আনে।

উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন জানান, দীর্ঘদিন ধরে ছাত্রদলের কর্মীরা কলেজ ক্যাম্পাসে গিয়ে উত্তেজনামুলক আচরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে বিক্ষোভ মিছিল শুরু করে। এসময় কলেজ ছাত্রলীগের কর্মীরা বাঁধা দিলে তারা সংঘর্ষে লিপ্ত হয়।

কলেজ ছাত্রদল নেতা ফাহিম আহমদ বলেন, ছাত্রলীগের হামলায় তার ৫ জন আহত সহপাঠিকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহত ছাত্রদল নেতাকর্মীদের দেখতে গেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

শেয়ার করুন