২৪ ফেব্রুয়ারি ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, আমরা যাঁরা রাজনীতি করি তারা যখনই কোনো বিপদে পড়ছি, তখনই সবার আগে যাদেরকে পাশে পাই তারা হলেন সাংবাদিক- এই আপনারা। আমরা যে যে অঙ্গনে কাজ করিনা কেন, আমাদেরকে অবশ্যই মা মাটি, রাষ্ট্র, দেশের কথা মাথায় রাখতে হবে। অনেকে উল্টাপাল্টা লিখেন, কে কী লিখবে তা মুখ্য নয়, বরং আপনি সমালোচিত হলে হেঁসে হেঁসে এড়িয়ে যান, এটাও প্রতিবাদের ভাষা।
তিনি আজকের সিলেট ডটকমের জন্য শুভকামনা করে আরো বলেন- ২০০৮ সালে বঙ্গবন্ধুর সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা হয়েছিল ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা। সেই ইশতেহারের বাস্তবতা হচ্ছে আজকের অনলাইন সাংবাদিকতা। অনলাইন নিউজ পোর্টাল। রাজনীতিতে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু সাংবাদিকদের সত্যনিষ্ট লেখনীর মাধ্যমে আমরা রাজনীতিবিদরা সংশোধন হতে চাই। আমরা আজকের সিলেটের অনাগত প্রতিদিন ‘আজ’ হিসেবে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করছি।
শুক্রবার সকালে নগরীর রেইনবো গেস্ট হাউজের হল রুমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেট ডটকমের প্রশিক্ষণ কর্মশালায় সম্মানিত উপরোক্ত কথাগুলো বলেন।
পত্রিকার সম্পাদক রজতকান্তি চক্রবর্তীর সভাপতিত্বে এবং পত্রিকার প্রধান সম্পাদক সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় অগ্রযাত্রার এক যুগ পূর্তি ও প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও জননন্দিত কাউন্সিলর
রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, দায়িত্বশীল ও জেলা উপজেলা প্রতিনিধিগণ।