২৭ এপ্রিল ২০২২


হাওরে ক্ষতিগ্রস্তদের ঈদসামগ্রী দিলো র‌্যাব

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ের চাপতির হাওরে বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্তদের ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সুনামগঞ্জ র‌্যাব-৯। সহায়তার মধ্যে ছিল ৩ কেজি চাল, ১ কেজি আটা, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম সয়াবিন তেল ও ২০০ গ্রাম সেমাই।

বুধবার দুপুরে দিরাই উপজেলার চাপতির হাওরপাড়ের কালধর গ্রামের ক্ষতিগ্রস্ত ৭৫ জন মানুষকে এ সহায়তা দেওয়া হয়।

সুনামগঞ্জ র‌্যাব-৯-এর উপ-পরিচালক লে. কমান্ডার সিঞ্চন আহমদ বলেন, সামনে ঈদ। এর আগেই চাপতির হাওরের অনেক মানুষ ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বছরের একমাত্র ফসল হারিয়ে এসব মানুষ অসহায় হয়ে পড়েছেন। তাদের পাশে দাঁড়াতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

শেয়ার করুন