৪ সেপ্টেম্বর ২০২২


সাংবাদিক বাবুলের পিতা বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়া আর নেই

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও আজকের সিলেট ডটকম এর কোম্পানীগঞ্জ প্রতিনিধি রুহুল আমিন বাবুলের পিতা বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়া আরে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাই হিরাজিউন।

শনিবার দিবাগত রাত আড়াইটার সময় তিনি সময় ইন্তেকাল করেছেন।

কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার দুপুর ২টা ১০ মিনিটের সময় শহীদ স্মৃতি টুকের বাজার স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

জাতীয় অনলাইন প্রেসক্লাবের শোক প্রকাশ
কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুলের পিতা বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহবায়ক অধ্যাপক আকতার চৌধুরী, সদস্য সচিব রোকমনুর জামান রনি ও সিলেট বিভাগীয় সমন্বয়ক এম. সাইফুর রহমান তালুকদার।

তারা এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আজকের সিলেট এর শোক প্রকাশ
আজকের সিলেট ডটকম এর কোম্পানীগঞ্জ প্রতিনিধি রুহুল আমিন বাবুলের পিতা বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আজকের সিলেট ডটকম এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, যুগ্ন সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী ও নির্বাহী সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া।

তারা এক শোক বার্তায় বলেন, বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়া ছিলেন জাতির সূর্য সন্তান। একাত্তোরের মহান মুক্তিযুদ্ধে তার তার অবদান ছিল অবিস্মরণীয়। রণাঙ্গনে তিনি ছিলেন এক অকুতোভয় সৈনিক। ফুল মিয়ার মৃত্যুতে তার পরিবারবর্গ ও নিকটজনদের ন্যায় আমরাও গভীর ভাবে সমব্যাথী। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব এবং গভীর শোকে কাতর পরিবারবর্গকে ধৈয্য ধারন করার ক্ষমতা দান করেন।

শেয়ার করুন