২২ এপ্রিল ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপি প্রকাশ্যে অংশ না নিলেও এক তৃতীয়াংশ প্রার্থীই তাদের বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, সিলেট সিটির ৪২টি ওয়ার্ডে প্রায় ৪শ’র অধিক বিএনপি নেতাকর্মী প্রার্থী হচ্ছেন। এটা খুবই সুখের বিষয়। জনগণ ঐক্যবদ্ধভাবে ভোটের মাধ্যমে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রায় দেবে।
শনিবার সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে তিনি বলেন, আশা করছি দ্রুত সব রোহিঙ্গা তাদের দেশে ফিরবে। এ বিষয়ে বিশ্বের সব দেশের সহযোগিতা চাওয়া হয়েছে।
এদিকে একই ঈদগাহে নামাজ আদায় করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেছেন, তার দল নির্বাচনে যাবে না। অবশ্যই নগরের মানুষজনের সঙ্গে কথা বলে দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে।