৩ আগস্ট ২০২২


নবীগঞ্জে বাল্যবিবাহ পণ্ড

শেয়ার করুন

ফাহাদ আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে : নবীগঞ্জে এক অপ্রাপ্তবয়স্ক মেয়ের বাল্যবিবাহ বন্ধ করেছে মোবাইল কোর্ট। বুধবার (৩ আগস্ট) নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে ঐ বাল্যবিবাহ বন্ধ করেছেন।

জানা যায়, উপজেলার করগাঁও ইউপির দুর্গাপুর গ্রামে এক অপ্রাপ্তবয়স্ক মেয়ের বাল্যবিবাহের আয়োজন করেছিলো ঐ মেয়ের পরিবারের লোকজন। এমন খবর পেয়ে ঘটনাস্থলে মোবাইল কোর্ট অভিযান চালায়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে মোবাইল কোর্ট ঐ বাল্যবিবাহ বন্ধ করে। এতে বাল্যবিবাহ আয়োজনকারী অভিভাবকদের মুচলেকা ও সতর্কবার্তা প্রদান করে মোবাইল কোর্ট।।

নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, বাল্যবিবাহ বন্ধ্যে এধরণের অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে। এসময় মোবাইল কোর্ট পরিচালনায় নবীগঞ্জ থানার এস.আই লুতফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য সহযোগিতা করেন।

শেয়ার করুন