১১ মার্চ ২০২৩
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট উপজেলা পর্যায়ে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। (১১ মার্চ শনিবার) সকাল ১১টা থেকে চুনারুঘাট বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহিদ অডিটোরিয়াম মাঠে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ঢাকার সাজ্জাদুর রহমান। সেবা মিরাশির আয়োজনে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এবং মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের আওতায় উক্ত বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সুজিত কুমার, সাধারণ সম্পাদক আনোয়ার আলী,রানীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপনসহ শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষিকা, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও ছাত্রছাত্রীগণ।