১৫ অক্টোবর ২০২৩
আজেকর সিলেট ডেস্ক : ৩ দফা দাবি আদায়ে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়) তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। বেতন-ভাতা নিয়মিতকরণ ও কর্মস্থলে কর্মচারীদের কাজের পরিবেশ নিশ্চিতকরণের দাবিতে সিমেবি কর্মচারী পরিষদ-এর উদ্যোগে রোববার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচী পালন করা হয়।
এসময় আন্দোলনকারীরা বিভিন্ন ধরণের স্লোগান দেন। উল্লেখ্যযোগ্য স্লোগানগুলো হলো, ‘‘আর নয় আশ্বাস,এবার চাই বাস্তবায়ন’, ‘আর নয় প্রহসন,এবার স্থায়ীকরণ’, ‘মরতে হলে মরবো, অধিকার আদায় করবো’, ‘ক্ষুধা পেটে সেবা নয়;অধিকার চাই ভিক্ষা নয়’, ‘বেতন-ভাতা ফিরিয়ে দিন, পরিবার নিয়ে বাঁচতে দিন’।
আন্দোলনকারীরা জানান, প্রায় একবছর যাবত বিশ্ববিদ্যালয়ের ২৪২ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা বন্ধ রয়েছে। নানা জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া ঝুলে আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দু’দফায় জনবল নিয়োগের জন্য সার্কুলার আবেদন করলেও নানা জটিলতায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে নি।
সিমেবি কর্মচারী পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য মুহিন চৌধুরী জানান, ৩ দফার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাব। আগামীতে আরও কঠোর কর্মসূচীর ডাকা দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। তিনি সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।
তিন দফার দাবিগুলো হলো, নিঃশর্তে সকল পর্যায়ের কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ,সকল বকেয়া বেতন-ভাতাদি পরিশোধসহ বেতন-ভাতা নিয়মিতকরণ, কর্মস্থলে কর্মচারীদের কাজের পরিবেশ নিশ্চিতকরণ ।
এএস //স.বি // আতারা