২১ জুলাই ২০২২
ডেস্ক রিপোর্ট : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেছেন।
বৃহস্পতিবার সকালে দুই দিনের সফরে সিলেটে পৌঁছেই প্রথমে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন তিনি। সেখানে তিনি দেশের অব্যাহত সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।
এর আগে সকাল ৮টা ৫০মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে সেখানে তাকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় সিলেটের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও প্রতিনিধিরা পৃথকভাবে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।