২৪ ডিসেম্বর ২০২১
ডেস্ক রিপোর্ট : সিলেট আইন মহাবিদ্যালয় (সিলেট ল’কলেজ) ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে পদপ্রত্যাশীদের সিভি চেয়ে সিলেট মহানগর ছাত্রলীগ। পাশাপাশি দক্ষিণ সুরমা সরকারী কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের কাছ থেকে অনুরূপ সিভি আহ্বান করা হয়েছে।
সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ স্বাক্ষরিত এক প্রেসরিলিজে এতথ্য জানানো হয়েছে।
প্রেসরিলিজে জানানো হয়- স্থবিরতা ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে সিলেট ল’কলেজ ছাত্রলীগের কমিটি। নতুন কমিটি গঠনের লক্ষ্যে, সভাপতি-সাধারণ সম্পাদক পদের জন্য আগামী ১০ কার্যদিবসের মধ্যে আগ্রহী নেতাকর্মীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে।
অন্যদিকে, পৃথক আরেকটি প্রেসরিলিজে দক্ষিণ সুরমা সরকারী কলেজে কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি-সাধারণ সম্পাদক পদে নেতাকর্মীদের কাছ থেকেও জীবনবৃত্তান্ত চেয়েছে মহানগর ছাত্রলীগ। আগামী ১০ কার্যদিবসের মধ্যে নেতাকর্মীদের জীবনবৃত্তান্ত পাঠানোর আহ্বান জানানো হয়েছে।