২১ জুলাই ২০২২


সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে আসামি খুন

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খোকন মিয়া (৫৫) নামে এক আসামি নিহত হয়েছেন। নিহত খোকন মিয়া জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নের মোহাম্মদগঞ্জ গ্রামের ফটিক মিয়ার ছেলে।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে হাজিরা শেষ করে বের হওয়ার পর মামলার প্রতিপক্ষের কয়েকজন তাকে বেধড়ক মারধর করে এবং ছুরি দিয়ে আঘাত করে। পরে তার মৃত্যু হয়।

নিহতের চাচাত ভাই মাশুক মিয়া বলেন, জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে ফয়েজ, শেফুল, সাহানের সঙ্গে মামলা চলছে। সে মামলায় হাজিরা দিতে আজকে আদালতে আসে। কিন্তু মামলার হাজিরা শেষ করার পর আমার ভাই উকিলের মুহুরির সঙ্গে দেখা করতে গেলে তাকে তারা খুন করে।

সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন