৬ মার্চ ২০২৩
নিজস্ব প্রতিবেদক : দৈনিক যুগান্তর’র সিনিয়র রিপোর্টার গোলাম মর্তুজা ফারুক ও দৈনিক শ্যামল সিলেটের সাব-এডিটর গোলাম মর্তুজা বাচ্চুর বড় বোন আফিয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি রাজিউন)। রবিবার (৫ মার্চ) মধ্যরাতে সিলেট নগরীর একটি ক্লিনিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকার গোটাটিকর পাঠানপাড়া গ্রামের মরহুম সাবেক পুলিশ কর্মকর্তা তারু বকসের বড় মেয়ে।
মৃত্যুকালে তিনি ২ পুত্র সন্তান রেখে গেছেন।দীর্ঘদিন তিনি ব্রেন ষ্টোক রোগে ভোগছিলেন। সোমবার (৬ মার্চ) বাদ আছর পাঠানপাড়া নতুন জামে মসজিদে মরহুমার নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আজকের সিলেট ডটকম পরিবার।