২৭ নভেম্বর ২০২৩


সিলেটে মাদকব্যবসায়ী আয়লাফের যাবজ্জীবন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে মাদক মামলায় আয়লাফ আহমদ (৫৫) নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত আয়লাফ আহমদ গোলাপগঞ্জ উপজেলাধীন উত্তর রণকেলী গ্রামের মৃত আতাউর রহমান আতাই মিয়ার ছেলে।

সোমবার দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।


একই মামলায় তাকে ৫ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডও প্রদান করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন ।

আরও পড়ুন : সিলেটে র‍্যাবের টহল দল মোতায়েন

মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০২২ সালের ৮ আগস্ট সন্ধ্যায় গোপন সংবাদে আয়লাফ আহমদের বসত ঘর থেকে ২লাখ ২৮ হাজার টাকাসহ ১৭ লাখ ৩২ হাজার ৫০০ টাকা মূল্যের ৫ হাজার ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে গোলাপগঞ্জ পুলিশ।

আরও পড়ুন : মৌলভীবাজারে আমন ধানের বাম্পার ফলন

এ ঘটনায় গোলাপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পার্থ সারথি দাস বাদি হয়ে ওইদিন রাতে মাদক আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা একই বছরের ১৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি আদালতে বিচারের জন্য রেকর্ড করে চলতি বছরের ২৯ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলার আইনজীবী ছিলেন অ্যডভোকেট মো. নিজাম উদ্দিন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম।

 

এএস // আতারা

শেয়ার করুন