২ জানুয়ারি ২০১৮


জাফলংয়ে পাথর উত্তোলনকালে ৪ শ্রমিক নিহত

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : জাফলংয়ে আবারও পাথর উত্তোলনকালে মাটি চাপায় শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর উত্তোলনকালে টিলা ধসে নিহত হয়েছেন ৪ শ্রমিক। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে গোয়াইনঘাট থানার এসআই জুনেদ আহমদ ৪ শ্রমিকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাদের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি বলে জানান জুনেদ।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানান, ৪টি মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন।

সিলেটে অবৈধ ও অপরিকল্পিতভাবে পাথর উত্তোলনকালে ধারাবাহিকভাবেই প্রাণহানির ঘটনা ঘটে চলছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর হিসেবে ২০১৭ সিলেটে পাথর তুলতে গিয়ে মারা গেছেন ২৮ জন।

(আজকের সিলেট/২ জানুয়ারি/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন