২ নভেম্বর ২০২৩


শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগনেতা নিহত: আহত ৪

শেয়ার করুন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দূঘটনায় তারেক চৌধুরী নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। তিনি শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ দুর্ঘটনায় শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল শান্তসহ চারজন গুরুতর আহত হন।

বুধবার মধ্যরাতে মৌলভীবাজার-ঢাকা আঞ্চলিক মহাসড়কের নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারমুখী নীল রঙের প্রাইভেট কার (নং-ঢাকা মেট্র্রো-গ-১১-২৬৭০) সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তারেকসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসক তারেক’কে মৃত ঘোষণা করেন। আহত পৌর ছাত্রলীগ নেতা সাকিল আহমদ, সাজু মিয়া, জাহিদ, আল-আমিনকে শঙ্কটাপন্ন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আজকের সিলেট ডটকম /২ নভেম্বর/ এসভি/জে.এস/ঘ.১২.১৭

শেয়ার করুন