১৬ জুলাই ২০২২
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রী বাহী বাসের চাপায় সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন। গুরুতর আহত অবস্থায় তাঁকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
শনিবার বিকেলে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, বিকেলে সিলেটগামী মিতালি পরিবহনের একটি বাস ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার টুল প্লাজার সামনে বিপরীতে দিক থেকে আসা একটি সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ১ জন নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত ২ জনকে নবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে আরও ১ জনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশের ওসি পরিমল দেব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।