১৩ ডিসেম্বর ২০২৩


গোয়াইনঘাট গ্যাসকুপে স্থানীয়দের অগ্রাধিকার

শেয়ার করুন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫ নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের ১০ নম্বর কূপের ১ম স্তরে গ্যাসের পাশাপাশি তেলের সন্ধান পাওয়া গেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, সেখান থেকে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ ব্যারেল তেল পাওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, যদি ২০ মিলিয়ন ঘনফুট হারে উৎপাদন করা হয় তাহলে ১৫ বছরেরও বেশি সাসটেইন করবে। ২০২৬ সালে বাংলাদেশ গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে আশা প্রকাশ করে তিনি জানান, নতুন গ্যাস সংযোগে শিল্পখাতকে গুরুত্ব দেওয়া হবে।

সরেজমিন পরিদর্শনে জানা যায়, ১৯৮৬ সালে প্রথম জ্বালানি তেল পাওয়া যায় হরিপুরে যা স্থায়ী হয়েছিল ৫ বছর। দীর্ঘ ৩৭ বছর পর আবারও জ্বালানি তেলের সন্ধ্যান পাওয়ায় এলাকায় আনন্দের বন্যা বয়ে চলছে। উচ্ছসিত এলাকার মানুষ। প্রথম দিনেই প্রায় ৭০ ব্যারেল তেল উত্তোলন করা হয় সেই তেল টেস্টের জন্য ল্যাবে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে বিস্তারিত জানানো হবে বলে জানান সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ। এদিকে তেল উত্তোলন, কর্মসংস্থান এবং স্থানীয়ভাবে জ্বালানি ব্যবহারে অগ্রাধিকারের দাবি গোয়াইনঘাটবাসী স্থানীয় মানুষ ও জনপ্রতিনিধিদের।

উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, ১২ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন ও সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল হক বলেন, আমাদের উপজেলায় গ্যাসের পাশাপাশি তেলের সন্ধান মিলেছে তাতে আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত। বিজয়ের মাসে আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে।এটা বর্তমান সরকারের সফলতা এবং আরো একটি মাইল ফলক। তারা জানান, ১৯৮৬ সালে
হরিপুর গ্যাসকুপে আমাদের স্থানীয়রা বঞ্চিত হয়েছে। এবার যেন তা না হয়। তৎকালীন সময়ে হরিপুর গ্যাসকুপটিও আমাদের গোয়াইনঘাটের অধীনে ছিল।

আমাদের গোয়াইনঘাটের মানুষ যেন চাকুরিসহ বিভিন্ন সুবিধা ভোগ করতে পারে।এটাই আমাদের প্রত্যাশা। তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির দৃষ্টি আকর্ষণ ও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, অবশ্যই এটা আমাদের গোয়াইনঘাট বাসীসহ বৃহত্তর জৈয়িন্তার জন্য গর্বের। তেল উত্তোলন,জ্বালানি ব্যবহার ও কর্মসংস্থানে স্থানীয়রা যেন অগ্রাধিকার পায় তিনি গ্যাসকুপ কর্তৃপক্ষের প্রতি সেটাই প্রত্যাশা করেন।

গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ ও ৫ নং পূর্ব আলীরগাঁও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম গ্যাস কূপের কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করে এলাকার স্হানীয় মানুষের কর্মসংস্থানের অগ্রাধিকার ও স্হানীয়ভাবে জ্বালানি ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

শেয়ার করুন