১০ জুলাই ২০২২
নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় সিলেটেও যথাযত ধর্মীয় মর্যাদায় ত্যাগের মহিমা নিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আযহা। সিলেট নগরীরতে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে শাহী ঈদগাহ মাঠে।
রোববার সকাল ৮টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে নামাজের আগে বয়ান পেশ ও নামাজে ইমামতিমকপন সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আবু হোরায়রা।
শাহী ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন। এছাড়াও বিভিন্ন প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের প্রায় লাখো মুসলমান সেখানে ঈদের নামাজ আদায় করেন।
ঈদুল আযহার দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করেন মাওলানা মো. আবু হোরায়রা।
ঈদ জামাতে প্রবেশের মুখে র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তীক্ষ্ম নজরদারি ছিল।