২৮ এপ্রিল ২০২১
নিজস্ব প্রতিবেদক : নগরীতে এক অজ্ঞাতনামা নারীর লাশের পরিচয় খোজছে পুলিশ। আনুমানিক ৫৫ বছর বয়স্ক এই নারীর মৃতদেহ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে একটার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনের ২য় তলার সিড়ির পাশে একজন অজ্ঞাতনামা নারীকে অসুস্থ্য অবস্থায় দেখতে পান লোকজন। পরে লোকজন পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কোতোয়ালী মডেল থানা পুলিশ লাশের পরিচয় জানার চেষ্টা করছে। কেউ যদি লাশটি চিনতে পারেন তাহলে পুলিশের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। বর্তমানে মৃতদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।