১ জানুয়ারি ২০১৮


ছাত্রদলের শোভাযাত্রায় ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৮

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ছুটাছুটি করতে গিয়ে দলটির অন্তত ৮জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকাল ৪টার দিকে নগরীর কোর্ট পয়েন্টে ছাত্রদলের এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে শোভাযাত্রা বের করে ছাত্রদল। এসময় শোভাযাত্রার সামনে দাঁড়ানো নিয়ে নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে লিপ্ত হয়। এসময় সিমু নামের ছাত্রদলকর্মীকে ছুরিকাঘাত করা হয়।

পরে ছাত্রদলের দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

(আজকের সিলেট/১ জানুয়ারি/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন