২৫ মার্চ ২০২৩
ডেস্ক রিপোর্ট : কোম্পানীগঞ্জে পবিত্র রমজান মাসেও জুয়া খেলা বন্ধ হয়নি। জুয়াড়িরা দিনের বেলাও জুয়া খেলায় মত্ত হয়ে উঠেছে। এর পেক্ষিতে খবর পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ।
শনিবার বেলা পৌনে ১টার দিকে উপজেলার টুকেরবাজারে বাশারের বাড়িতে শুরু করা জুয়ার আসরে অভিযান চালিয়েছে পুলিশ।সেখান থেকে ২০ জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার পাড়ুয়া মাঝপাড়ার রাজ্জাক মিয়া ওরফে মস্তান (৫৬), টুকেরগাঁও গ্রামের মোহন মিয়া (৫০), সোহেল (২৯), হাসান (২৯) ও রেনু মিয়া (৪৫), শিলেরভাঙা গ্রামের আল আমিন (২৪) ও ফারুক মিয়া (৩২), খায়েরগাঁও গ্রামের জাবেদ হাসান (২৫), ইসলামপুর গ্রামের বাবুল মিয়া (৫৫), শাহাদাত আলী (৩৫), ফয়জুল (৪০), ইসলাম (৫২) ও এরশাদ মিয়া (২৮), ঢালার পার গ্রামের ফরহাদ মিয়া (২৮) ও রফিক (৪০), দক্ষিণ রাজনগর গ্রামের খাজা মইন উদ্দিন (৩০), নয়া গাঙের পাড়ের ফজলু মিয়া (৫০) ও আব্দুল আলী (৩০), নরসিংদীর রায়পুরা উপজেলার গপিনাথপুরের কাজল মিয়া (৪০), ময়মনসিংহের হালুয়ারঘাট থানার কৈলাটি গ্রামের মঞ্জুরুল হক (৩৭)।
পুলিশ জানায়, টুকেরবাজারে বাশার মিয়ার বাড়িতে জুয়ার আসর চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি একদল পুলিশ নিয়ে সেখানে অভিযান চালান। আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৬ হাজার ১৫০ টাকাসহ এই ২০ জনকে আটক করা হয়।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করেছেন।